বাংলা ব্লগে অর্গানিক ট্রাফিক বাড়ানোর উপায়-নতুন ব্লগে বেশি ভিজিটর নিয়ে আসার কৌশল
"বাংলা ব্লগে অর্গানিক ট্রাফিক বাড়ানোর উপায়" বর্তমানে সকল ব্লগারদের একটা সাধারণ প্রশ্ন? ভাই বাংলা ব্লগে অর্গানিক ট্রাফিক বাড়ানোর উপায় কি? শুরুতে এই সমস্যার সম্মুখীন হয়নি এরকম ব্লগার পাওয়া অসম্ভব। বাংলা ব্লগে অর্গানিক ট্রাফিক বাড়ানোর উপায় নিয়ে অনেকেই চিন্তা করেন। ঠিক আমার মত।
নতুন ব্লগ খুলে প্রথম দিকে সবচেয়ে বড় সমস্যা হয় ভিজিটর না পাওয়া। পোস্ট লেখা হয়, কিন্তু কোনরকম ট্রাফিক আসে না। তখন মন খারাপ হয়ে যায়, অনেকেই আবার ব্লগিং ছেড়ে দিতে চায়। ঠিক আমারও এরকম মনে হয় যে, হয়তোবা আমি পারবো না। কিন্তু আসলে ধৈর্য ধরে ঠিকভাবে কাজ করলে বাংলা ব্লগে অর্গানিক ট্রাফিক বাড়ানো খুব কঠিন কিছু না। একটু বুদ্ধি, একটু নিয়ম আর একটু ধৈর্য থাকলেই কাজ হয়।
সূচিপত্রঃ বাংলা ব্লগে অর্গানিক ট্রাফিক বাড়ানোর উপায়
সঠিক কীওয়ার্ড বাছাই করুন
- সার্চ ভলিউম আছে কি না।
- কম্পিটিশন বেশি কি না।
- মানুষ আসলে কী জানতে চায়।
- টপিকটা আপনার ব্লগের সাথে মিলে কি না।
- উবের সাজেস্ট নামে একটা এক্সটেনশন পাওয়া যায় এটা দিয়ে আপনি কিওয়ার্ড চেক করতে পারেন।
ভালো টাইটেল লিখুন
- বাংলা ব্লগে অর্গানিক ট্রাফিক বাড়ানোর উপায়
- নতুন ব্লগে ভিজিটর বাড়ানোর সহজ উপায়
- ব্লগে ফ্রি ট্রাফিক আনার কার্যকর পদ্ধতি
- বাংলা ব্লগের জন্য SEO টিপস
অন পেজ SEO ঠিক করুন
অনেকেই শুধু লেখা লিখে রাখে, কিন্তু অন পেজ SEO করে না।এটা একটা বড় ভুল। আবার এখানে একটি বড় সমস্যা হলো অনেকে অন পেজ এসইও এটা বুঝেই না।নতুন ব্লগে বেশি ভিজিটর নিয়ে আসার কৌশল গুলোর মধ্যে এটা একটা অনেক বড় একটা কৌশল। On page SEO ঠিক থাকলে গুগল আপনার পোস্ট বুঝতে পারে সহজে। এতে র্যাঙ্ক পাওয়ার সুযোগ বাড়ে।
এখানে কয়েকটা কাজ অবশ্যই করবেন:
- H1, H2, H3 ঠিকভাবে ব্যবহার করুন।
- প্রথম ১০০ শব্দের মধ্যে মূল কীওয়ার্ড রাখুন।
- Meta description লিখুন।
- URL ছোট ও পরিষ্কার রাখুন।
- ছবিতে alt text দিন।
- Internal link ব্যবহার করুন।
উদাহরণ হিসেবে, যদি আপনি বাংলা ব্লগে অর্গানিক ট্রাফিক বাড়ানোর উপায় নিয়ে লিখেন, তাহলে একই পোস্টের ভেতরে “keyword research”, “SEO friendly content”, “organic traffic”, “blog ranking”, “Google search console” এসব শব্দও ব্যবহার করতে পারেন।
ইউনিক ও দরকারি কনটেন্ট লিখুন
আমার ব্যক্তিগত মতামত হলো, আপনি আপনার পোস্ট লেখার পরে নিজে পড়ুন এবংচিন্তা করুন আপনি এখান থেকে কতটুকু উপকার পাবেন।গুগল এমন কনটেন্ট পছন্দ করে যেটা মানুষের কাজে লাগে। লিখার মধ্যে শুধু কীওয়ার্ড থাকলেই হবে না। মানুষ যেন পড়ে সত্যি কিছু শিখতে পারে, সেইভাবে লিখতে হবে। একেবারে কপি-পেস্ট টাইপ লেখা দিলে ট্রাফিক আসবে না।
বাংলা ব্লগে অর্গানিক ট্রাফিক বাড়ানোর উপায় নিয়ে লিখতে হলে এমনভাবে লিখতে হবে যেন পাঠক মনে করে, “এই লেখাটাই আমি খুঁজছিলাম।” সহজ ভাষায়, বাস্তব উদাহরণ দিয়ে, ছোট ছোট পয়েন্টে লিখলে ভালো হয়।
একটি কন্ডেন্ট লেখার সময় যে সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে
- নতুন ব্লগে কোন বিষয়ের উপর বন্ডেন্ট লিখলে মানুষের চাহিদা পূরণ হবে
- আমি যে বিষয়ে কনটেন্ট লিখছি গুগলে ওই বিষয়ে কম্পিটিশন কেমন আছে
- আমি তো আগে অনেক পোস্ট লিখেছি সেগুলো কি সবকিছু ঠিকঠাক আছে নতুন কিছু মাথায় আসলে এটা আপডেট করব
- বর্তমান যে সমস্ত ইউজার আছে তারা আসলে কি চাচ্ছে তা জানতে হবে
মানুষ যদি পোস্ট পড়ে উপকার পায়, তাহলে তারা কি আবার আসবে? না তারা আর আসবে না। একজন ভিজিটর যেন বারবার আপনার সাইটে আসে সেরকম কনটেন্ট লেখার চেষ্টা করুন। কেননা এই return visitor-ই আপনার আমার ব্লগের জন্য আশীর্বাদ স্বরূপ।
পোস্টের ভেতর ইন্টারনাল লিংক দিন
নতুন ব্লগে বেশি ভিজিটর নিয়ে আসার কৌশল হিসেবে ইন্টারনাল লিংক ব্যাপক ভূমিকা পালন করে। প্রথমত ইন্টারনাল লিংক কি এটা আপনাকে বুঝতে হবে? ইন্টারনাল লিংক মানে নিজের সাইটের আরেকটা পোষ্টের লিংক দেওয়া। এতে পাঠক এক পোস্ট থেকে আরেক পোস্টে যায়। ফলে তারা বেশি সময় আপনার সাইটে থাকে। গুগল এটা পছন্দ করে। উদাহরণস্বরূপ আমার এই পোস্টটি দেখেন যেখানে যেখানে আরও পড়ুন এই বাটনটি আছে প্রত্যেকটি এক একটি ইন্টার্নাল লিংক।
তাছাড়া যদি আপনার ব্লগে আগে থেকেই আপনার পোস্ট আপলোড থেকে থাকে, আর আপনি এখন যে পোস্টে লিখছেন, তার সঙ্গে আপনার আগের কোন পোষ্টের ভাবগত বা ভাষাগত মিল আছে বা অর্থ গত মিল আছে তাহলে সেই পোষ্টের লিঙ্ক আপনি আপনার এই পোষ্টের মধ্যে দিয়ে দিন। এতে করে দুইটা লাভ হবে । আপনার সাইটের পাঠক গুলো আরো তথ্য পাবে আপনার সাইটে তারা অনেক বেশি সময় ধরে অবস্থান করবে এবং google আপনার সাইটের স্ট্রাকচার বা আপনার লক্ষ্য ভালোভাবে বুঝতে পারবে।
সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন
আপনি শুধু পোস্ট লিখছেন আর গুগলে আপলোড দিচ্ছেন আর ভাবতেছেন ভালো কনটেন্ট হলে তো google নিজের থেকেই আমার কনটেন্ট ভাইরাল করবে বা টপ র্যাঙ্কে নিয়ে আসবে। তাই শুধুগুগলের ভরসায় থাকলে শুরুতে ট্রাফিক আসতে দেরি হতে পারে। এক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনি Facebook, Pinterest, LinkedIn, X, Telegram, আর relevant group-আপনারএ পোস্ট শেয়ার করুন।
হ্যাঁ আর একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। অন্যান্য সোসিয়াল প্ল্যাটফর্মে লিংক শেয়ার করার ক্ষেত্রে শুধু লিংক শেয়ার করলেই হবে না, সঙ্গে ছোট একটা আকর্ষণীয় লাইন লিখতে হবে।
নিয়মিত পোস্ট আপডেট করুন
অনেক আগে একটি পোস্ট লিখেছিলেন তেমন র্যাংক করেনি। তাহলে এক্ষেত্রে আপনি কি করতে পারেন, পুরোনো লেখা ফেলে না রেখে ট্রেন্ডিং কোন কিওয়ার্ড যদি আপনার পোষ্টের সাথে মানানসই হয় তবে আপনি আপনার পুরনো পোষ্টের টাইটেল বা কি ওয়ার্ড চেঞ্জ করে দিন। অনেক সময় পুরোনো পোস্টে নতুন নতুন তথ্য যোগ করলে র্যাঙ্ক আবার বাড়তে শুরু করে। Google fresh content পছন্দ করে। তাই ২–৩ মাস পরপর পুরোনো পোস্ট দেখে আপডেট করুন।
আপনি যদি বাংলা ব্লগে অর্গানিক ট্রাফিক বাড়ানোর উপায় নিয়ে আজকে একটা পোস্ট লেখেন, তাহলে কিছুদিন পর আবার রিসার্চ করে দেখবেন যে নতুন কোন keyword যোগ করা যায় কি না। নতুন কোন heading যুক্ত করা যায় কি না। ছবি বা example বাড়ানো যায় কি না।পুরোনো তথ্য আপডেট করা দরকার কি না।এতে পোস্টটা জীবন্ত থাকে, আর search engine-ও বুঝে এটা active content।
ব্লগের স্পিড ভালো রাখুন
ধরে নিলাম আপনার কন্টেন্টের মান অনেক ভালো। আপনি অনেক সুন্দর এসিও করতে পারেন। আপনার কনটেন্ট এর মধ্যে যা যা প্রয়োজন সবকিছুই দিয়েছেন। কিন্তু আপনার সাইট লোড নিতে অনেক দেরি হয়। তাহলে পাঠক আসবে ঠিকই কিন্তু চলে যাবে। তাই ব্লগের speed খুব জরুরি। Mobile-friendly design, compressed image, কম heavy theme, আর অপ্রয়োজনীয় plugin কম ব্যবহার করা উচিত। যাতে আপনার সাইটটি খুব তাড়াতাড়ি লোড নিতে পারে।
বাংলা ব্লগে অর্গানিক ট্রাফিক বাড়ানোর উপায় শুধু লেখা দিয়ে হয় না, সাইটের technical দিকও ঠিক রাখতে হয়। দ্রুত লোড হলে user experience ভালো হয়। আর Google-ও এটা ভালো চোখে দেখে।
Google Search Console ব্যবহার করুন
অনেক ব্লগার Search Console ব্যবহারই করে না। করবেই বা কি করে অনেকে এটা সম্পর্কে জানেই না। এটা আসলে অনেক কাজের জিনিস। কোন keyword থেকে কতটা impression আসছে, কোন কোন page ranking পাচ্ছে, কোন পোস্টে click কম আসতেছে—এসব বোঝা যায়। আর আপনার সাইটে ট্রাফিক আনার জন্য এগুলো রিসার্চ করা বা এগুলো সম্পর্কে জানা অনেক বেশি জরুরী। এগুলো বিষয়ে জানলে আপনি তাৎক্ষণাৎ আপনার সাইটের দুর্বল দিকগুলো চিহ্নিত করতে পারবেন এবং এর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। এতে করে আপনার বাংলা ব্লগে অর্গানিক বানানোর সহজ হবে।
উদাহরণ হিসেবে আমি চিন্তা করে দেখে অ্যাকশন নিতে পারি যে, আমার বাংলা ব্লগে অর্গানিক ট্রাফিক বাড়ানোর উপায় কীওয়ার্ড টি কেমন পারফর্ম করছে। ফোন কোন heading কাজ করছে।পোষ্টের মধ্যেআরও keyword যোগ করা দরকার কিনা যাচাই বাছাই করা।
এই ফলোআপ অনুযায়ী কাজ করলে আপনি বুঝতে পারবেন আপনার সাইটটি সঠিকভাবে এগোচ্ছে কি না।
লং টেইল কীওয়ার্ড ব্যবহার করুন
বর্তমানে শর্ট কিওয়ার্ড দিয়ে ব্লগ রেঙ্ক করানো অত্যন্ত কঠিন। শর্ট কিওয়ার্ড দিয়ে সাইট র্যাঙ্ক করানো এখন যুদ্ধে জয়ী হওয়ার মত। আমি যদি এই পোস্টর মধ্যে শুধু লিখতাম
’ব্লগ ট্রাফিক’ তাহলে আমার সামনে অনেক বড় বড় সাইটের পোস্টগুলো আসতো। আমার এই নতুন সাইটটি কখনো রেঙ্কে আসতো না বা আসবে না তাই আমি আমার কিওয়ার্ড লং টেলে রেখেছি।
আরো পড়ুন: বাংলা ব্লগের জন্য Trending এ থাকা ১০০০টি লং টেল কী ওয়ার্ড PDF
যেমন:
- বাংলা ব্লগে অর্গানিক ট্রাফিক বাড়ানোর সহজ উপায়
- নতুন ব্লগে ফ্রি ট্রাফিক আনার কৌশল
- Blogger ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর উপায়
- বাংলা ব্লগ কন্টেন্ট SEO করার নিয়ম
- low competition keyword দিয়ে ব্লগ ranking
এই ধরনের কি ওয়ার্ড খুঁজে বের করুন। কেননাএসব keyword-এ competition তুলনামূলক কম থাকে। ফলে নতুন সাইটেও র্যাঙ্ক করার সুযোগ বাড়ে।
চেষ্টা এবং ধৈর্য
কিছু কিছু প্রবাদ আছে যেগুলো আসলেই পুরোটা সত্য। যেমন ধরেন চেষ্টা করলে কেষ্ট মিলে অথবা সবরে মেওয়া ফলে। এ ধরনের কথাগুলো এমনি এমনি আসেনি বা সৃষ্টি হয়নি। অনেকেই কি করে পনেরোটা বা বিশটাপোস্ট লেখার পরে হাল ছেড়ে দেয়। চিন্তা করে এতগুলো পোস্ট লিখলাম তারপরও কোন ট্রাফিক আসতেছে না। ব্লগ রেঙ্ক হচ্ছে না কেন?
এই ধরনের হতাশা মূলক চিন্তাভাবনা করতে করতে পোস্ট করা বন্ধ করে দেয় ধৈর্য
হারিয়ে ফেলে। চেষ্টা মানুষকে অনেক উপরে নিয়ে যেতে পারে কিন্তু সেটা হতে হবে
কন্টিনিউ প্রসেস। একদম লেগে থাকুন। আমি নিজেও পাক্কা নিয়ত করেছি লেগে থাকবো
শেষ পর্যন্ত দেখে ছাড়বো।
যদি আপনি সত্যি সত্যিই বাংলা ব্লগে অর্গানিক ট্রাফিক বাড়ানোর উপায় মেনে চলেন, তাহলে ২–৩ মাস পরেই কিছু পরিবর্তন দেখতে পাবেন। পরে সেটা আরও বাড়বে। ব্লগিং এর ক্ষেত্রে ধৈর্য হারা হলে চলে না ধৈর্য ধরেন চেষ্টা চালিয়ে যান সফলতা আপনার আসবেই আসবে।
শেষ কথা
বাংলা ব্লগে অর্গানিক ট্রাফিক বাড়ানোর উপায় খুব জটিল কিছু না। একটু চেষ্টা, একটু ধৈর্য, সঠিক কীওয়ার্ড, ভালো টাইটেল, ইউনিক কনটেন্ট, অন পেজ SEO, ইন্টারনাল লিংক, সোশ্যাল শেয়ার, আর নিয়মিত আপডেট— এই সমস্ত বিষয়গুলো একটু ভালোভাবে আয়ত্ত করতে পারলেই ব্লগে ট্রাফিক আসা শুরু হবে।
আপনি কি ভাবেন?শুধু পোস্ট লিখলেই আপনার সাইটে ভরি ভরি ট্রাফিক আসবে। কিন্তু বিষয়টা এমন না। আমি অনেক রিসার্চ করে অনেকের পোস্ট দেখে এটা জানতে পেরেছি যে, Google-এ র্যাঙ্ক পেতে হলে কনটেন্ট, keyword research, on page SEO, internal linking, title, speed, আর user intent—সবকিছু মিলিয়ে কাজ করতে হয়। তিতা হলেও সত্য যে বাংলা ব্লগে আপনাকে সফলতা আনতে হলে কঠোর পরিশ্রম করা লাগবে। আজকের এই লেখায় আমি সহজ ভাষায় বলব কীভাবে বাংলা ব্লগে অর্গানিক ট্রাফিক বাড়ানোর উপায় কাজে লাগিয়ে নিজের ব্লগে ট্রাফিক আনা যায়।
মনে রাখবেন, ব্লগিং মানে শুধু লেখা না, এটা একটা ধৈর্যের কাজ। আপনি যত বেশি মানুষের উপকারের জন্য লিখবেন, তত বেশি গুগল আপনার লেখা গুরুত্ব দেবে। তাই আজ থেকেই একটানা কাজ শুরু করুন, আর বাংলা ব্লগে অর্গানিক ট্রাফিক বাড়ানোর উপায় এই লক্ষ্য ধরে এগিয়ে যান।
প্রিয় বন্ধু আবার এই লেখাটি আপনার যদি পছন্দ হয়ে থাকে বা বা আমার এই পোষ্টের
লেখাগুলো যদি আপনার মন ছুঁতে পারে, এখান থেকে যদি আপনি বিন্দু পরিমানওউপকার
পেয়ে থাকেন তাহলে পরবর্তী সময়ে আপনি কোন বিষয়ে পড়তে পছন্দ করবেন কমেন্টে
জানাতে ভুলবেন না।



Habib Zone এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url