অ্যান্ড্রয়েডের ৫৩+ সিক্রেট কোড | সম্পূর্ণ তালিকা বাংলায়

আপনি কি জানেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে লুকানো আছে এমন ৫৩+ গোপন সিক্রেট কোড, যা দিয়ে মাত্র ৫ সেকেন্ডেই IMEI নম্বর, ব্যাটারি হেলথ, ক্যামেরা, টাচস্ক্রিন, স্পিকার, নেটওয়ার্ক সিগন্যাল এবং হার্ডওয়্যার টেস্টের মতো গুরুত্বপূর্ণ তথ্য ও ফাংশন অ্যাক্সেস করতে পারবেন?

অ্যান্ড্রয়েডের-৫৩+-সিক্রেট-কোড -সম্পূর্ণ-তালিকা-বাংলায়

Iphone, স্যামসাং, শাওমি, রিয়েলমি, অপো, ভিভো, ওয়ানপ্লাস, হুয়াওয়ে, নোকিয়া, গুগল পিক্সেল, মটোরোলা যে কোনো ব্র্যান্ডের ফোনে এই কোডগুলো ব্যবহার করে দেখুন ফোনের আসল হার্ডওয়্যার স্ট্যাটাস।

কনটেন্ট সূচিপত্রঃ Android Phone এর  ৫৩+ সিক্রেট কোড

সর্বজনীন অ্যান্ড্রয়েড সিক্রেট কোড

কিছু কিছু সিক্রেট কোড আছে, যেই কোডগুলো বেশিরভাগ এন্ড্রয়েড ফোনে কাজ করে থাকে। এই কোডগুলো আপনি যে কোন ব্র্যান্ডের মোবাইল ফোনে ব্যবহার করতে পারবেন।

কোড কাজের ক্ষেত্র ব্যবহার/ফলাফল
*#06# তথ্য IMEI নম্বর দেখুন - আপনার ফোনের ইউনিক আইডেন্টিটি নম্বর বের হবে
*#*#4636#*#* তথ্য ফোনের সম্পূর্ণ তথ্য, ব্যাটারি স্ট্যাটাস, ব্যবহারের পরিসংখ্যান ও WiFi তথ্য পাবেন
*#*#7780#*#* রিসেট ফ্যাক্টরি ডেটা রিসেট - সব ডেটা মুছে ফেলবে ⚠️ সতর্কতা
*2767*3855#
রিসেট
সম্পূর্ণ ফ্যাক্টরি রিসেট (ফার্মওয়্যার সহ) ⚠️ সতর্কতা
*#*#34971539#*#* হার্ডওয়ার ক্যামেরা ফার্মওয়্যার তথ্য ও আপডেট পাবেন
*#*#7594#*#* সেটিং পাওয়ার বাটন আচরণ পরিবর্তন - সরাসরি বন্ধ করতে পারবেন
*#*#273283*255*663282*#*#* ব্যাকআপ ফাইল ব্যাকআপ - মিডিয়া ফাইল ব্যাকআপ করুন
*#*#197328640#*#* সার্ভিস সার্ভিস মোড সক্রিয় করুন
*#*#232339#*#* নেটওয়ার্ক WiFi টেস্ট মোড চালু করুন
*#*#0*#*#* হার্ডওয়্যার LCD ডিসপ্লে টেস্ট করুন
*#*#0842#*#* হার্ডওয়্যার ভাইব্রেশন ও ব্যাকলাইট টেস্ট করতে পারবেন
*#*#2664#*#* হার্ডওয়ার টাচস্ক্রিন টেস্ট করতে পারবেন
*#*#0588#*#* হার্ডওয়ার প্রক্সিমিটি সেন্সর টেস্ট করতে পারবেন
*#*#197328640#*#* সার্ভিস সার্ভিস মোড সক্রিয় করতে পারবেন
*#*#232338#*#* নেটওয়ার্ক WiFi MAC অ্যাড্রেস দেখতে পারবেন
*#*#1472365#*#* হার্ডওয়ার GPS টেস্ট করুন করতে পারবেন
*#*#1234#*#* তথ্য ফার্মওয়্যার ভার্সন চেক করুন
*#*#44336#*#* তথ্য বিল্ড টাইম ও চেঞ্জ লিস্ট নম্বর দেখুন
*#*#232331#*#* নেটওয়ার্ক ব্লুটুথ টেস্ট মোড চেক করতে পারবেন
*#*#8255#*#* সার্ভিস Google Talk সার্ভিস মনিটর করতে পারবেন

কিভাবে ব্যবহার করবেন?

ডায়ালার খুলুন
আপনার ফোনের ডায়ালার/কলিং অ্যাপ খুলুন। সাধারণত ফোন আইকনে ট্যাপ করলেই ডায়ালপ্যাড পাবেন।

কোড টাইপ করুন

এখানে দেওয়া কোডটি হুবহু টাইপ করুন। বেশিরভাগ কোড স্বয়ংক্রিয়ভাবে কাজ শুরু করবে।

ফলাফল দেখুন

কোড কাজ করলে একটি নতুন স্ক্রিন/মেনু দেখতে পাবেন। কাজ না করলে আপনার ফোনে এটি সাপোর্ট করে না।

আইফোন সিক্রেট কোড (Find out iPhone Secret Codes 2026)

আপনি কি জানেন? অ্যান্ড্রয়েডের মতো আইফোনেও কিছু গোপন USSD/MMI কোড রয়েছে, যা দিয়ে আপনি IMEI নম্বর, সিরিয়াল নম্বর, নেটওয়ার্ক সিগন্যাল, ফিল্ড টেস্ট মোড এবং ডিভাইস ইনফরমেশন সহজেই চেক করতে পারবেন। তবে মনে রাখবেন, অ্যাপলের নিরাপত্তা নীতির কারণে আইফোনে অ্যান্ড্রয়েডের মতো হার্ডওয়্যার টেস্ট বা ফ্যাক্টরি রিসেটের মতো অ্যাডভান্সড কোড কাজ করে না। নিচে আইফোনের ১০+টি কার্যকরী সিক্রেট কোড, ব্যবহারের নিয়ম এবং সতর্কতা বিস্তারিত দেওয়া হলো

আইফোনে IMEI নম্বর বের করার ৭টি উপায়

১. ডায়ালার কোড (*#06#)

  • ফোনের Phone অ্যাপ ওপেন করুন
  • ডায়াল করুন *#06#
  • পপ-আপে ১৫ ডিজিটের IMEI নম্বর দেখাবে

২. সেটিংস অ্যাপ

  • Settings > General > About-এ যান
  • নিচে স্ক্রল করে IMEI/MEID খুঁজুন

৩. সিম ট্রে

আইফোন 6s বা তার পরের মডেলে সিম ট্রে বের করলে IMEI খোদাই করা থাকে

৪. মূল বক্স

আইফোনের মূল বক্সের পিছনে IMEI/MEID লেখা থাকে

৫. অ্যাপল আইডি অ্যাকাউন্ট

  • appleid.apple.com-এ গিয়ে সাইন ইন করুন
  • Devices সেকশনে আপনার আইফোন সিলেক্ট করুন
  • IMEI নম্বর দেখুন

৬. ম্যাক (Finder)

  • আইফোন ম্যাকে কানেক্ট করুন
  • Finder > General ট্যাবে IMEI দেখুন

৭. পিসি (iTunes)

  • iTunes-এ আইফোন কানেক্ট করুন
  • Summary ট্যাবে ফোন নম্বরে ক্লিক করলে IMEI দেখাবে

ফিল্ড টেস্ট মোড (*3001#12345#*)

আইফোনের এই গোপন কোডটি নেটওয়ার্ক সিগন্যাল, সেল টাওয়ার ইনফো, LTE/5G স্ট্যাটাস এবং রেডিও ফ্রিকোয়েন্সি বিশ্লেষণ করতে সাহায্য করে।
ব্যবহারের নিয়ম:
  • Phone অ্যাপ ওপেন করুন
  • ডায়াল করুন *3001#12345#*
  • Field Test মেনু ওপেন হবে
  • এখান থেকে Serving Cell Info, RSRP, SINR, LTE/5G স্ট্যাটাস দেখুন
  • বের হতে হোম বাটন চাপুন

টিপস: ফিল্ড টেস্ট মোডে সিগন্যাল স্ট্রেংথ dBm-এ দেখা যায় (যেমন -85 dBm মানে ভালো সিগন্যাল, -110 dBm মানে দুর্বল।

কল ফরওয়ার্ডিং ও কলার আইডি কোড

কোড কাজ / ব্যবহার
*#21# সব ধরনের কল ফরওয়ার্ডিং স্ট্যাটাস চেক
*#62# ফোন সুইচড অফ বা নেটওয়ার্ক না থাকলে কল ফরওয়ার্ডিং
*#67# লাইনে ব্যস্ত থাকলে কল ফরওয়ার্ডিং
*#30# কলার আইডি (Caller ID) চালু/বন্ধ স্ট্যাটাস
*#43# কল ওয়েটিং স্ট্যাটাস চেক

কল ফরওয়ার্ডিং বন্ধ করতে:

  • ##21# – সব কল ফরওয়ার্ডিং বন্ধ
  • ##62# – সুইচড অফ কল ফরওয়ার্ডিং বন্ধ
  • ##67# – ব্যস্ত লাইন কল ফরওয়ার্ডিং বন্ধ

 আইফোনে সিক্রেট কোডের সীমাবদ্ধতা

  • অ্যান্ড্রয়েডের মতো হার্ডওয়্যার টেস্ট মেনু (*#0*#) আইফোনে কাজ করে না।
  • ফ্যাক্টরি রিসেট কোড আইফোনে নেই।
  •  রিপেয়ার করতে Settings > General > Transfer or Reset iPhone ব্যবহার করুন।
  • কিছু কোড ক্যারিয়ার বা iOS ভার্সন অনুযায়ী কাজ নাও করতে পারে।
  • অফিশিয়াল অ্যাপল সাপোর্ট ছাড়া অজানা কোড ব্যবহার করবেন না  ডিভাইস লক বা আনলক হতে পারে।

স্যামসাং সিক্রেট কোড (Samsung secret codes2026)

আপনি কি জানেন আপনার স্যামসাং ফোনে লুকানো আছে স্যামসাং হার্ডওয়্যার টেস্ট, স্যামসাং IMEI চেক, স্যামসাং ব্যাটারি হেলথ, স্যামসাং ফ্যাক্টরি রিসেট কোড, স্যামসাং গ্যালাক্সি সিক্রেট কোড এমন আরো ৩০+ গোপন কোড, যা দিয়ে মাত্র ৫ সেকেন্ডেই IMEI, ব্যাটারি হেলথ, ক্যামেরা, টাচস্ক্রিন, স্পিকার, নেটওয়ার্ক সিগন্যাল এবং ফ্যাক্টরি রিসেট করা যায়।

স্যামসাং গ্যালাক্সি সিরিজের (S26, S25, S24, A55, A35, M55, F55 ইত্যাদি) প্রায় সব মডেলেই এই USSD/MMI কোডগুলো কাজ করে। স্যামসাং ফোন টেস্ট কোড, স্যামসাং গোপন কোড, স্যামসাং ডায়াগনস্টিক কোড, স্যামসাং টাচস্ক্রিন টেস্ট, স্যামসাং ক্যামেরা টেস্ট, স্যামসাং নেটওয়ার্ক লক কোড, স্যামসাং সফটওয়্যার ভার্সন চেক গুরুত্বপূর্ণ এই গোপন কোডগুলো আমরা ফিচার অনুযায়ী জানবো।

১. ডিভাইস ইনফরমেশন (IMEI, সিরিয়াল, ভার্সন)

কোড কাজ/ব্যবহার
*#06# IMEI, MEID ও সিরিয়াল নম্বর দেখা
*#1234# AP, CP, CSC ভার্সন ও মডেল নম্বর
*#1111# FTA সফটওয়্যার ভার্সন
*#2222# FTA হার্ডওয়্যার রিভিশন
*#12580*369# সফটওয়্যার ও হার্ডওয়্যার ইনফো

২. হার্ডওয়্যার টেস্ট মেনু

কোড কাজ/ব্যবহার
*#0*# স্যামসাং হার্ডওয়্যার ডায়াগনস্টিক টেস্ট মেনু (রেড, গ্রিন, ব্লু কালার, স্পিকার, ভাইব্রেশন, ক্যামেরা, সেন্সর, টাচস্ক্রিন)
*#0283# অডিও লুপব্যাক কন্ট্রোল (মাইক ও স্পিকার টেস্ট)
*#34971539# ক্যামেরা স্ট্যাটাস ও ফার্মওয়্যার ভার্সন
*#2663# টাচস্ক্রিন প্যানেল ফার্মওয়্যার চেক ও আপডেট

স্যামসাং হার্ডওয়্যার টেস্ট মেনু (*#0*#) বিস্তারিত

স্যামসাং ফোনের সবচেয়ে শক্তিশালী গোপন কোড হলো *#0*# এটি ডায়াল করলেই ওপেন হবে একটি সাদা রঙের ডায়াগনস্টিক স্ক্রিন, যেখান থেকে আপনি নিচের test গুলো করতে পারবেন:
  • Red, Green, Blue – ডিসপ্লে কালার ক্যালিব্রেশন ও ডেড পিক্সেল চেক
  • Speaker – স্পিকার সাউন্ড টেস্ট
  • Vibration – ভাইব্রেশন মোটর টেস্ট
  • Dimming – ডিসপ্লে ব্রাইটনেস টেস্ট
  • Mega Cam / Front Cam – ক্যামেরা টেস্ট
  • Sensor – প্রক্সিমিটি, লাইট, অ্যাক্সিলারোমিটার সেন্সর টেস্ট
  • Touch – টাচস্ক্রিন সেন্সিটিভিটি ও মাল্টিটাচ টেস্ট
  • Low Frequency / Mid Frequency / High Frequency – স্পিকার ফ্রিকোয়েন্সি টেস্ট

৩. নেটওয়ার্ক ও সিম ইনফরমেশন

কোড কাজ/ব্যবহার
*#0011#  সিম ও নেটওয়ার্ক ইনফরমেশন (সিগন্যাল স্ট্রেংথ, নেটওয়ার্ক টাইপ)
*#7465625# নেটওয়ার্ক লক স্ট্যাটাস চেক
*#272*2864# নেটওয়ার্ক লক/আনলক স্ট্যাটাস
*135# নিজের ফোন নম্বর দেখা

৪. সফটওয়্যার ও ডিবাগ মোড

কোড কাজ/ব্যবহার
*#9900# সিসডাম্প মোড (সিস্টেম লগ ও ডিবাগ ইনফো)
*#9090# ডায়াগনস্টিক কনফিগারেশন চেক
*#197328640# টেস্টিং মোড (অ্যাডভান্সড ইউজার)

৫. রিসেট ও ফরম্যাট ⚠️ সতর্কতা

কোড কাজ/ব্যবহার
*#*#7780#*#* ডিভাইস রিসেট বা ফরম্যাট সব ডাটা মুছে যাবে! ⚠️ সতর্কতা
2767*3855# ফ্যাক্টরি রিসেট (সব ডাটা মুছে যাবে—সতর্ক থাকুন!) ⚠️ সতর্কতা
*#22558463# মোট কল টাইম রিসেট ⚠️ সতর্কতা

 শাওমি/রেডমি সিক্রেট কোড (Xiaomi MIUI)

কোড কাজ/ব্যবহার
*#06# IMEI চেক
*#*#6484#*#* বা *#*#4636#*#* সার্ভিস টেস্ট/ইঞ্জিনিয়ারিং মোড
*#*#64663#*#* হার্ডওয়্যার টেস্ট মেনু
*#*#426#*#* FQE টেস্ট

রিয়েলমি সিক্রেট কোড (Realme ColorOS)

কোড কাজ/ব্যবহার
*#06# IMEI নম্বর
*#899# বা *#888# ইঞ্জিনিয়ারিং মোড
*#*#4636#*#* ব্যাটারি, নেটওয়ার্ক ইনফো
*#6776# সফটওয়্যার ভার্সন

অপো সিক্রেট কোড (Oppo ColorOS)

কোড কাজ/ব্যবহার
*#06# IMEI চেক
*#899# ইঞ্জিনিয়ারিং মোড
*#*#4636#*#* ব্যাটারি ও নেটওয়ার্ক স্ট্যাটাস
*#6776# সফটওয়্যার ভার্সন

ভিভো সিক্রেট কোড (Vivo Funtouch OS)

কোড কাজ/ব্যবহার
*#06# IMEI নম্বর
*#558# ইঞ্জিনিয়ারিং টেস্ট মেনু
*#*#4636#*#* ব্যাটারি ও নেটওয়ার্ক ইনফো

ওয়ানপ্লাস সিক্রেট কোড (OnePlus OxygenOS)

কোড কাজ/ব্যবহার
*#06# IMEI চেক
*#808# ডিবাগ ও টেস্ট মেনু
*#*#4636#*#* ব্যাটারি, নেটওয়ার্ক ইনফো

হুয়াওয়ে সিক্রেট কোড (Huawei EMUI)

কোড কাজ/ব্যবহার
*#06# IMEI নম্বর
*#*#2846579#*#* ইঞ্জিনিয়ারিং মেনু
*#*#4636#*#* ব্যাটারি ও নেটওয়ার্ক ইনফো

নোকিয়া সিক্রেট কোড (Nokia Android)

কোড কাজ/ব্যবহার
*#06# IMEI নম্বর
*#*#4636#*#* ব্যাটারি ও নেটওয়ার্ক স্ট্যাটাস
*#0000# সফটওয়্যার ভার্সন

গুগল পিক্সেল সিক্রেট কোড (Pixel Stock Android)

কোড কাজ/ব্যবহার
*#06# IMEI নম্বর
*#*#4636#*#* ব্যাটারি, নেটওয়ার্ক, ফোন ইনফো
*#*#225#*#* ক্যালেন্ডার ইনফো

মটোরোলা সিক্রেট কোড (Motorola)

কোড কাজ/ব্যবহার
*#06# IMEI নম্বর
*#*#4636#*#* ব্যাটারি ও নেটওয়ার্ক ইনফো
*#0000# সফটওয়্যার ভার্সন

সমস্ত প্রয়োজনীয় সিক্রেট কোড এক নজরে

*#06#                     > IMEI নম্বর দেখুন
*#*#4636#*#*       > ফোনের বিস্তারিত তথ্য    
*#*#1234#*#*       >ফার্মওয়্যার ভার্সন
*#*#1111#*#*        >FTA সফটওয়্যার ভার্সন
*#*#2222#*#*        >FTA হার্ডওয়্যার ভার্সন
*#*#44336#*#*      >বিল্ড টাইম ও চেঞ্জলিস্ট
*#12580*369#        >সফটওয়্যার ও হার্ডওয়্যার তথ্য
*#*#0*#*#*            >LCD ডিসপ্লে টেস্ট
*#*#0588#*#*        >প্রক্সিমিটি সেন্সর টেস্ট
*#*#0673#*#*        >অডিও/মেলোডি টেস্ট
*#*#0842#*#*        >ভাইব্রেশন ও ব্যাকলাইট টেস্ট
*#*#2663#*#*        >টাচস্ক্রিন ভার্সন
*#*#2664#*#*        >টাচস্ক্রিন টেস্ট
*#*#0283#*#*        >লুপব্যাক টেস্ট
*#*#0289#*#*        >অডিও/বাজার টেস্ট
*#*#7780#*#*        >ফ্যাক্টরি ডাটা রিসেট
*#*#7262626#*#*        >ফিল্ড টেস্ট
*#*#232338#*#*        >Wi-Fi MAC অ্যাড্রেস
*#*#232337#*#*        >ব্লুটুথ MAC অ্যাড্রেস
*#*#232331#*#*        >ব্লুটুথ টেস্ট
*#*#232339#*#*        >Wi-Fi টেস্ট
*#*#526#*#*        >WLAN টেস্ট
*#*#528#*#*        >WLAN টেস্ট (বিকল্প)
*#*#34971539#*#*    >ক্যামেরা ফার্মওয়্যার তথ্য
*#*#273283*255*663282*#*#*    >ক্যামেরা মিডিয়া ফাইল ব্যাকআপ
*#*#1472365#*#*        >GPS টেস্ট
*#*#1575#*#*        >বিস্তারিত GPS টেস্ট
*#0*#                >সার্ভিস মোড (Samsung)
*#2683662#        >অ্যাডভান্সড সার্ভিস মোড
*#0011#        >নেটওয়ার্ক স্ট্যাটাস
*#0283#        >অডিও লুপব্যাক কন্ট্রোল
*#7353#        >কুইক টেস্ট মেনু
*#8999*8376263#        >সম্পূর্ণ ফোন তথ্য
*2767*3855#        >সম্পূর্ণ ফ্যাক্টরি রিসেট ⚠️ সতর্কতা
*#*#7780#*#*        >ফ্যাক্টরি ডাটা রিসেট ⚠️ সতর্কতা
*#*#7594#*#*        >পাওয়ার বাটন আচরণ পরিবর্তন
*#*#7594#*#*        >পাওয়ার বাটন আচরণ পরিবর্তন
*#*#197328640#*#*        >সার্ভিস মোড অ্যাক্সেস
*#*#8351#*#*        >ভয়েস ডায়ালার লগিং চালু
*#*#8350#*#*        >ভয়েস ডায়ালার লগিং বন্ধ
*#*#36245#*#*        >ইমেইল ডিবাগ তথ্য
*#*#2846579#*#*        >Huawei সার্ভিস মেনু
##778#+call        >EPST মেনু
*#*#225#*#*        >ক্যালেন্ডার ইভেন্ট স্টোরেজ
*#*#426#*#*        >Google Play Services মনিটর
*#21#        >কল ফরওয়ার্ডিং স্ট্যাটাস
*#62#        >কল ফরওয়ার্ডিং নম্বর
##002#        >কল ফরওয়ার্ডিং বন্ধ
*#31#        >কলার আইডি স্ট্যাটাস
*#33#        >কল ব্যারিং স্ট্যাটাস
*#43#        >কল ওয়েটিং স্ট্যাটাস

কোড বের করার নিয়ম

  • >ফোনের ডায়ালার ওপেন করুন
  • > আপনার প্রয়োজন অনুযায়ী কোড চাপুন
  • > তারপর কল বাটনে চাপ দিন না/অটোমেটিক মেনু ওপেন হবে
  • > আপনার ডায়াল কিছু কোড অনুযায়ী তথ্য/সেটিংস বা পপ আপ অন হবে
  • > আপনি যা চেক করতে চান তা চেক করুন
  • >বের হতে ব্যাক বাটন চাপুন

সতর্কতা ও নিরাপত্তা টিপস

ফ্যাক্টরি রিসেট কোড (*#*#7780#*#*, 2767*3855#) । এই কোড ব্যবহারের সময় খুব সতর্ক থাকতে হবে। এই কোড ব্যবহার করলে আপনার ফোনের সব ডাটা মুছে যাবে। তাই আগে আপনার যাবতীয় তথ্য গুলোর ব্যাকআপ নিয়ে নিন।

ইঞ্জিনিয়ারিং মোডে অপরিচিত অপশন চেঞ্জ করবেন না, আচ্ছা আপনি কোন কিছু বুঝতে না পারলে তাতে হাত দিবেন না। এতে ফোন ব্রেক/নষ্ট হতে পারে।

ক্যামেরা ফার্মওয়্যার কোড (*#34971539#) ব্যবহার করে অপশন চেঞ্জ করবেন না ক্যামেরা কাজ নাও করতে পারে।

কিছু কোড ক্যারিয়ার, অ্যান্ড্রয়েড ভার্সন বা One UI ভার্সন অনুযায়ী কাজ নাও করতে পারে।

নেটওয়ার্ক লক/আনলক কোড ব্যবহার করলে ফোন লক হয়ে যেতে পারে ক্যারিয়ারের অনুমতি ছাড়া ব্যবহার করবেন না।

কোড ব্যবহারের পর মেনু থেকে বের হতে ব্যাক বাটন চাপুন।

সচরাচর জিজ্ঞাসা

সিক্রেট কোড ব্যবহার করা কি নিরাপদ?
বেশিরভাগ কোড শুধুমাত্র তথ্য দেখায় এবং সম্পূর্ণ নিরাপদ। তবে রিসেট সংক্রান্ত কোড ব্যবহারে সতর্ক থাকুন কারণ এগুলো ডেটা মুছে ফেলতে পারে।

সব কোড কি সব ফোনে কাজ করে?
না। ব্র্যান্ড নির্দিষ্ট কোডগুলো শুধুমাত্র সেই ব্র্যান্ডের ফোনে কাজ করবে। তবে *#06# এর মতো সর্বজনীন কোড প্রায় সব ফোনে কাজ করে।

কোড কাজ না করলে কি করব?
কিছু কোড নির্দিষ্ট অ্যান্ড্রয়েড ভার্সন বা ক্যারিয়ারের উপর নির্ভর করে। আপনার ফোনের মডেল ও সফটওয়্যার ভার্সন চেক করুন।

ফোন রুট না করেও কি এই কোড কাজ করবে?
হ্যাঁ! এখানের বেশিরভাগ কোড রুট ছাড়াই কাজ করে। এগুলো অ্যান্ড্রয়েডের বিল্ট-ইন ফিচার।

সমাপনী

অ্যান্ড্রয়েড সিক্রেট কোড এই কোডগুলো শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। ব্যবহারকারীর যেকোনো ক্ষতির জন্য আমরা দায়ী নই।

অ্যান্ড্রয়েডের গোপন কোড সম্পর্কে আপনার যত জিজ্ঞাসা আছে আমাদেরকে করতে পারেন আমরা যথাযথভাবে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

আর এন্ড্রয়েডের গোপন কোড স্মরণীয় করে রাখতে আমাদের সাইটটি সাবস্ক্রাইব করে রাখুন আর এর দ্বারা আপনি কোন উপকার পেয়ে থাকলে আপনার বন্ধুর কাছে শেয়ার করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Habib Zone এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url