অনলাইন ইনকাম নাকি নিজের আত্মসম্মান বিসর্জন?

ইনকামের জন্য যখন নিজের আত্মসম্মান, নিজের মূল্যবোধ, সততা ও আত্মসম্মান বিসর্জন দেয় তখন সেটা আর ইনকাম থাকে না, হয়ে যায় আত্মবিনাশ।

অনলাইন-ইনকাম-নাকি-নিজের-আত্-সম্মান-বিসর্জন

সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটে অনেকেই সহজে টাকা আয়ের জন্য এমন সব কাজ করছে, যা তাদের মানবিক মর্যাদা ও সমাজিক মূল্যবোধকে ধ্বংস করছে।


 সূচিপত্রঃ প্রিয় পাঠক আপনার পছন্দের অংশ থেকে পড়া শুরু করুন।

কিভাবে মানুষ আত্মসম্মান বিসর্জন দিচ্ছে? বর্তমান সমাজে একটি কথা ব্যাপক ভাবে প্রচার এবং প্রসার হচ্ছে। আর সেটি হল ভাইরাল হতে হবে। গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম। শিক্ষিত কিংবা অশিক্ষিত, বয়স্ক কিংবা কমবয়স্ক। বেকার অথবা কর্মজীবী, কৃষক অথবা চাকরিজীবী। গৃহিণী অথবা চাকরানি সকলের মুখে একটাই বলি ভাইরাল হতে হবে। ভাইরাল হলে নাকি লাখ লাখ টাকা ইনকাম করা যায় ঘরে বসে।

আর এই ভাইরাল হওয়ার নেশায় মানুষ এমন পর্যায়ে নেমে যাচ্ছে যেখানে না আছে তার আত্মসম্মান, না আছে তার নিজের মূল্যবোধ, না আছে তার সততা আর না থাকছে তার লজ্জা। ইনকামের নেশায় মানুষ এতটা ডুবে গেছে যে নিজের সম্মানটুকু বিলি করতেও বিন্দুমাত্র দ্বিধাবোধ করতেছেনা।

আজকাল কন্টেন্ট তৈরির নামে মেয়েরা তাদের পোশাক ছোট করে ফেলেছে। শুধু কি তাই কনটেন্ট ভেদে তারা পোশাক একদম খুলে ফেলছে। আর যত রকমের অশুভনীয় আচরণ তো আছেই। এখন বিভিন্ন অনলাইন প্লাটফর্মে যেমন ফেসবুক, ইউটিউব, ইন্সট্রাগ্রাম, টেলিগ্রাম, এ সমস্ত যত ধরনের সামাজিক প্ল্যাটফর্ম গুলো আছে প্রতিটা ক্ষেত্রে একই দুরাবস্থা।

দুর্ভাগ্যজনকভাবে এটাই সত্য যে, যারা এ সমস্ত ভিডিওগুলো বানাচ্ছিল কন্টিনগুলো বানাচ্ছে তারা অন্য কোন গ্রহের মানুষ না। যারা আমাদের সমাজের মানুষ। আমাদেরই কারোর ভাই বোন বা আমাদেরই কারোর সন্তান।

বাস্তব চিত্র, একটি গবেষণায় দেখা গেছে কত যে মানুষ অনলাইন থেকে টাকা ইনকামের নেশায় কেউ তাদের চরিত্র হারাচ্ছে কেউ বা তাদের মান সম্মান ইজ্জত হারাচ্ছে কেউ বা তাদের অর্থ সম্পদ হারাচ্ছে কেউ বা তাদের মেধা হারাচ্ছে কেউবা সর্বস্ব হারাচ্ছে।

একবার সংখ্যাগুলো দেখুন  বুঝবেন কত মানুষ সহজ টাকার লোভ দেখিয়ে মানুষকে সর্বশ্রান্ত করতেছে।

  • ৭০% অনলাইন গুরুদের আয়ের উৎস শুধু কোর্স বিক্রি
  • ৯০% MLM যোগদানকারী টাকা হারায়
  • ৮৫% ইনস্ট্যান্ট রিচ স্কিম প্রতারণা
  • ৬৫% তরুণ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে সবচেয়ে বেশি

অনলাইন থেকে ইনকাম করার জন্য আরও সচেতন হতে হবে । প্রতারণার জালে আটকে পড়ছে লক্ষ লক্ষ মানুষ। সহজ টাকার লোভে মানুষ নিজেই প্রতারক হয়ে উঠছে।

ভুয়া রিভিউ ও প্রমোশন

নিম্নমানের প্রোডাক্ট বা সার্ভিসের মিথ্যা প্রশংসা করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। 'এই প্রোডাক্ট দিয়ে আমি লাখ টাকা আয় করেছি'  এসব বলে সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে।

পিরামিড স্কিম ও MLM

মানুষকে  ইনভেস্ট করো, ধনী হও বলে ফাঁদে ফেলা হচ্ছে। নিচের স্তরের মানুষ সর্বস্ব হারাচ্ছে, আর উপরের কয়েকজন মোটা টাকা কামাচ্ছে।

অশ্লীল ও অনৈতিক কন্টেন্ট

ভিউ ও ফলোয়ার বাড়ানোর জন্য অশ্লীল, উত্তেজক ও অনৈতিক কন্টেন্ট তৈরি করা হচ্ছে। পরিবারের সম্মান, সমাজের মূল্যবোধ সব ভুলে যাচ্ছে।

ফেইক লাইফস্টাইল দেখানো

ধার করা গাড়ি, ভাড়া করা ফ্ল্যাটে ভিডিও বানিয়ে মানুষকে দেখানো হচ্ছে 'আমি কোটিপতি'। মিথ্যার উপর ভিত্তি করে গড়ে তোলা ব্র্যান্ড কতদিন টিকবে?

মানুষকে ব্যবহার করা

অন্যের আবেগ, দুর্বলতা ও অভাবকে কাজে লাগিয়ে টাকা কামানো হচ্ছে। ভিক্ষুকদের নিয়ে ভিডিও, অসহায়দের নিয়ে ড্রামা  সব কিছু শুধু ভিউয়ের জন্য।

স্ক্যাম কোর্স বিক্রি

৩ দিনে লাখপতি হন, শর্টকাটে বড়লোক হওয়ার উপায়,  এসব ক্লিকবেইট দিয়ে মূল্যহীন কোর্স হাজার হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। শিক্ষার্থীরা প্রতারিত হয়ে টাকা ও সময় দুটোই হারাচ্ছে।

প্রথমে আপনাকে বুঝতে হবে কোনটি সম্মানজনক পথ। আর কোনটি অসম্মানজনক অনলাইন থেকে টাকা ইনকামের পথ। তারপর দুইটি অনলাইন ইনকাম এর মধ্যে থেকে আপনাকে যে কোন একটি বেছে নিতে হবে।

অসম্মানজনক বনাম সম্মানজনক উপায়

অসম্মানজনক সম্মানজনক
মিথ্যা গল্প ফাঁদে ফেলে কোর্স বিক্রি  সত্যিকারের দক্ষতা শেখানো
ফেইক লাইফস্টাইল দেখিয়ে ফলোয়ার বাড়ানো  বাস্তব অভিজ্ঞতা শেয়ার করা
মানুষের দুর্বলতা কাজে লাগানো মানুষের সমস্যার সমাধান দেওয়া
ভুয়া প্রমাণ দিয়ে বিশ্বাসযোগ্যতা তৈরি পোর্টফোলিও ও রেফারেন্স দিয়ে কাজ দেখানো
'তিন দিনে কোটিপতি' প্রতিশ্রুতি দীর্ঘমেয়াদী পরিশ্রমের কথা বলা

যে মানুষ সততা ও আত্মসম্মান ধরে রেখে আয় করে, সে হয়তো ধীরে ধীরে ধনী হয় কিন্তু যে মিথ্যা ও প্রতারণার পথে যায়, সে হঠাৎ করে সব হারায়।

জীবনের শিক্ষা

আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন আত্মসম্মানের মূল্য কত? কেউ বলতে পারবেন না। শুধুমাত্র বিবেকবান লোকেরাই এই প্রশ্নের জবাব দিতে পারবে। মনে রাখবেন, একবার হারানো আত্মসম্মান ফিরে পাওয়া কঠিন। যে কোনো পরিমাণ টাকাও তা ফিরিয়ে দিতে পারে না।

অশালীন অঙ্গভঙ্গি করে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ভিডিও আপলোড করে সহজে কিছু ভিউ কামিয়ে হয়তো ইনকাম করা সম্ভব। কিন্তু তা মোটেও স্থায়ী হবে না। সে অর্জনে কোনো সুখ থাকবে না। থাকবে শুধু লাঞ্ছনা আর মানুষের অভিশাপ। মনে রাখবেন সৎ পথে আয়  ধীর, কিন্তু স্থায়ী।

আরো পড়ুনঃ ঘরে বসে ১৫০০০-২০০০০ টাকা আয় করুন প্রতি মাসে

অনলাইনে আয় করা দোষের নয়, দোষ হলো অসৎ পথে আয় করা। দক্ষতা অর্জন করে সম্মানের সাথে আয় করুন।

এখানে কিছু সম্মানজনক ও টেকসই আয়ের পথ দেখানো হলো।

ফ্রিল্যান্সিং ও দক্ষতা অর্জন

ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং  এসব শিখে আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ করুন। Fiverr, Upwork, Toptal এ প্রতিদিন হাজার হাজার কাজ পাওয়া যায়।

শুরু করুন: ফ্রি রিসোর্স যেমন freeCodeCamp, YouTube টিউটোরিয়াল দিয়ে

মানসম্পন্ন কন্টেন্ট তৈরি

ব্লগিং, ইউটিউব ভিডিও, পডকাস্ট  আপনার জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ার করুন। সত্যিকারের মূল্যবান কন্টেন্ট তৈরি করুন যা মানুষের কাজে আসে। মানুষ ভালো কন্টেন্টের জন্য অপেক্ষা করে।

টিপস: নিজের নিশ niche খুঁজুন, নিয়মিত কন্টেন্ট দিন

ই-কমার্স ব্যবসা

নিজের তৈরি পণ্য বা স্থানীয় পণ্য অনলাইনে বিক্রি করুন। Shopify, Daraz, Facebook Shop ব্যবহার করুন। সততার সাথে ব্যবসা করলে দীর্ঘমেয়াদী সাফল্য আসবেই।

 শুরু: ছোট করে শুরু করুন, গ্রাহক সেবায় মনোযোগ দিন

অনলাইন টিউটরিং

আপনি যে বিষয়ে ভালো, সেটা অনলাইনে শেখান। Udemy, Skillshare-তে কোর্স বানান। স্থানীয়ভাবে অনলাইন টিউশন দিন। শিক্ষা দেওয়া সবচেয়ে সম্মানজনক পেশা।

প্ল্যাটফর্ম: Udemy, Teachable, 10 Minute School

ক্রিয়েটিভ সার্ভিস

লোগো ডিজাইন, ফটোগ্রাফি, ভিডিও এডিটিং, অ্যানিমেশন  সৃজনশীল কাজের চাহিদা প্রতিদিন বাড়ছে। আপনার সৃজনশীলতাকে পেশায় পরিণত করুন।

পোর্টফোলিও তৈরি করুন: Behance, Dribbble ব্যবহার করুন

টেক স্কিল ডেভেলপমেন্ট

AI, Machine Learning, Data Science, Cybersecurity  ভবিষ্যতের এই দক্ষতাগুলো শিখলে কাজের অভাব হবে না। বিশ্বের সেরা কোম্পানিগুলো রিমোট কর্মী নিচ্ছে।

শুরু: Google, IBM-এর ফ্রি সার্টিফিকেশন কোর্সগুলো দেখুন

আশেপাশে খোঁজ নেন, যারা ভুল পথ থেকে ফিরে এসে সঠিক পথে সফল হয়েছেন তাদের গল্প শুনুন। বাস্তব কথা বলতে আমার নিজের সাথে যেটা ঘটেছে, কিছুদিন আগেও আমার নিজের আপন চাচা শ্বশুর আমাকে এম এল এম ব্যবসা করার জন্য বিভিন্ন রকমের দিকনির্দেশনা প্রদান করল। লোভনীয় কিছু অফার দিল । সবকিছু শুনে আমি যেটা বুঝলাম। বর্তমানে এমএলএম ব্যবসা আর আগেকার দিনের ডেসটিনি গ্রুপ একই ধরনের, তাই আমি তাতে মাথা দেয়নি।

আমার শ্বশুর আমাকে বলল সে নাকি গত মাসে 2 লাখ টাকা ইনকাম করেছে। আরেকজন ৮০ হাজার টাকা এরকম অনেকেই প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে অল্প কিছু পরিমাণ টাকা বিনিয়োগ করে। কিন্তু বাস্তবতা বলে অন্য কথা। এরকমই এক ভুক্তভোগী হল রাকিব হাসান।

প্রাক্তন MLM শিকার বর্তমান ওয়েব ডেভেলপার

রাকিব হাসান বলেন, আমি ২০২০ সালে একটি MLM স্কিমে ১ লাখ টাকা হারিয়েছিলাম। বন্ধুদের কাছে অনেক লজ্জা পেয়েছি। পরে ওয়েব ডেভেলপমেন্ট শিখে এখন মাসে ৫০-৭০ হাজার টাকা আয় করি ফ্রিল্যান্সিং করে। সময় লেগেছে ১.৫ বছর কিন্তু এখন মাথা উঁচু করে চলতে পারি।

শিক্ষা: শর্টকাটে সাফল্য নেই, দক্ষতায় আছে।

আমার শেষ কথা হল  আত্মসম্মান অমূল্য। কোটি টাকার বিনিময়ে হলেও তা হারানো যাবে না।

অনলাইন ইনকাম নাকি নিজের আত্মসম্মান বিসর্জন? এই পোস্টটি পড়ে আমরা কি বুঝলাম? অনলাইনে আয় করা মোটেও খারাপ নয় এটা আজকের যুগে একটা অসাধারণ সুযোগ। কিন্তু যখন এই আয়ের জন্য আপনাকে মিথ্যা বলতে হয়, মানুষকে ঠকাতে হয়, নিজের মূল্যবোধ বিসর্জন দিতে হয়, ক্যামেরার সামনে নিজেকে অশালীনভাবে উপস্থাপন করতে হয়, তখন সেটা আর সুযোগ থাকে না, হয়ে যায় অভিশাপ।

মনে রাখবেন  টাকা আসবে, যাবে। কিন্তু একবার আত্মসম্মান হারালে, সেটা ফিরে পাওয়া প্রায় অসম্ভব। আপনার পরিবার, আপনার সমাজ, আপনার নিজের কাছে আপনার মর্যাদা  এটাই সবচেয়ে বড় সম্পদ।

  • সৎ থাকুন। দক্ষ হন। মাথা উঁচু করে চলুন। সাফল্য আসবেই।
  • সবসময় সততার পথে থাকুন
  • দক্ষতা অর্জনে সময় দিন
  • লোভ থেকে দূরে থাকুন
  • মানুষের উপকার করুন
  • ধৈর্য ধরুন  সফলতা আসবেই
  • আত্মসম্মান রক্ষা করুন

এই আর্টিকেল কি আপনার ভালো লেগেছে? 

যদি ভালো লাগে, তাহলে শেয়ার করুন  হয়তো আপনার এক শেয়ারে কেউ ভুল পথ থেকে ফিরে আসবে।

সচেতনতা

এই আর্টিকেলটি সচেতনতামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। সৎ পথে থাকুন, দক্ষতা অর্জন করুন, সম্মানের সাথে আয় করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Habib Zone এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url